খেলাধুলা ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে র্যাংকিংয়েও দশম পজিশন থেকে নয় নম্বরে উঠে গেলো বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে দিল, তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে, ‘ভালোবাসি’ বলে খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এবারও বাংলাদেশে গিয়ে একই অবস্থা হলো। তারা আবারও ভালোবাসা দেখিয়ে আমাদের হারিয়ে দিল। আর আমরা বসে বসে অজুহাত দিচ্ছি।’
শেহজা আরও বলেন, ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বড় হইচই হলো, মেন্টর আনা হলো, তিন স্তরের কাঠামো হলো। কিন্তু তাতে লাভটা হলো কী? শুধু সময়টাই কেটে গেল। একটি করুণ বিশ্বকাপ অভিযানের পরও কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না।’
বাংলাদেশের বিপক্ষে দল নির্বাচন নিয়ে শেহজাদ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার আগেই তরুণদের ওপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দলের ভেতরে যখন সিনিয়র খেলোয়াড়রাই ভুল সিদ্ধান্ত নেয়, তখন তরুণরা কী করবে? গাজি ঘুরি তো নিজে এসে বলেনি আমাকে দলে নিন। সে বেচারা তো এখনও প্রস্তুতই নয়। আপনারা নিজেদের শক্তির জায়গা ব্যবহার না করে বাচ্চাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন।’
সাবেক এই তারকা ওপেনার আরও বলেন, ‘আল্লাহর দোহাই লাগে... আপনারা আসলে কী করছেন? নিজের লোককে দলে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা থেকে এবার বেরিয়ে আসুন।’