আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালাচ্ছে, তা তখনই শেষ হবে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করবেন যে, সামরিক লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘যখন কমান্ডার-ইন-চিফ সিদ্ধান্ত নেবেন যে, সামরিক লক্ষ্যগুলো সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে এবং ইরান সম্পূর্ণ ও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থায় পৌঁছেছে—তখনই এই অভিযান শেষ হবে, তারা সেটা বলুক বা না বলুক।’
তিনি আরও বলেন, সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় দ্রুত এগোচ্ছে।
লেভিট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা জানি যে, মার্কিন সামরিক বাহিনী এবং আমাদের সাহসী যোদ্ধারা খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করছে এবং তা নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে।’
তিনি আরও জোর দিয়ে বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো—
২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং পারস্য উপসাগর ও এর বাইরের এলাকাতেও তাদের নৌবাহিনীর ওপর আক্রমণ করেছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এর জবাবে ইরান ইসরাইল অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে। এছাড়া তারা উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের বিভিন্ন দেশে নির্বিচারে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।
সূত্র- আল আরাবিয়া