Doinik Bangla Khobor

ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: ইরানের কেন্দ্রীয় শহর নাজাফাবাদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ডাবল-ট্যাপ ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের বেশি নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। ঠিক সেই সময়, কয়েক মিনিটের ব্যবধানে একই স্থানে দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, প্রথম হামলার পর আহতদের সহায়তা করতে আসা মানুষদের লক্ষ্য করেই দ্বিতীয় হামলাটি চালানো হয়, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।