Doinik Bangla Khobor

গরমে ঘামাচির জ্বালায় অতিষ্ঠ? মুক্তির ৫টি সহজ ঘরোয়া উপায়

ছবি- সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: গরম মানেই ত্বকের হাজারও সমস্যা। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের রোমকূপের ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে। আর এর মধ্যে অন্যতম হলো ঘামাচি আর চুলকানি। উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় ঘামাচি, র্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়ে কমাতে পারেন ঘামাচির সমস্যা। সামান্য কিছু টোটকাতেই মোকাবিলা করতে পারবেন বিরক্তিকর ঘামাচির।

কিন্তু তার আগে জেনে নিতে হবে, ঘামাচি কেন হয়। গরমেও এই অতিরিক্ত ঘাম শরীরকে ঠান্ডা রাখে। কোনো কারণে এই ঘামে মিশে থাকা লবণে রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে, সেই অংশ দিয়ে ঘাম বেরোতে পারে না। ফলে রোমকূপের সেই অংশটি ফুলে ওঠে। তার ওপর হয় জীবাণুর প্রকোপ। মূলত ঘাম জমে ব্যাকটেরিয়াজনিত কারণে ঘামাচি হয়। কোনো কারণে সেই অংশটি জামা-কাপড়ে ঘষা খেলে বা চুলকানি হলে অস্বস্তি বেড়ে যায়। আর গরমে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ঘামাচির সমস্যায় ভোগেন। যথারীতি সারা গ্রীষ্ম ধরে এই ঘামাচির জ্বালায় ভুগতে হয়। তবে আমাদের ত্বক খুবই সংবেদনশীল। তাই সমস্যা বাড়লে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

এবার চলুন জেনে নেওয়া যাক, ঘামাচি এড়াতে কী করবেন—