Doinik Bangla Khobor

গাজার মতো বৈরুত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতের শহরে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন দখলদার ইসরায়লের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

ইসরায়লের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সতর্ক করে বলেন, বৈরুতের সমগ্র দক্ষিণ শহরতলি—যেখানে শহরের লাখ লাখ দরিদ্র বাসিন্দা বসবাস করেন—গাজার মতো ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে।

ইসরায়লি সামরিক বাহিনী ওই পুরো এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি এ হুমকি দেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে স্মোট্রিচ বলেন, ‘খুব শিগগির দাহিয়েহ দেখতে খান ইউনিসের মতো হবে।

ইসরাইলের উত্তর সীমান্ত পরিদর্শনের সময় এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘হিজবুল্লাহ ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। আমরা ইরানে অক্টোপাসের মাথায় আঘাত করছি এবং একই সঙ্গে হিজবুল্লাহর হাত কেটে ফেলব।’

সূত্র: আলজাজিরা।