Doinik Bangla Khobor

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র সাঈদ খোকন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর সাবেক মেয়র।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সাঈদ খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সরকার গঠনের মাধ্যমে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদী। তিনি মনে করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, দেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

 

সবশেষে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সার্বিক সফলতা কামনা করেন।