Doinik Bangla Khobor

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করতে বাংলাদেশে মেসুত ওজিল

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে দেশের মানুষের আলোচনা যখন চলছে, ঠিক তখনই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। সাবেক এই জার্মান সুপারস্টার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, রমজান উপলক্ষে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান, যেখানে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন। তার তথ্য অনুযায়ী, তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতোমধ্যেই প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।

ওজিল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান। বিশ্ববিদ্যালয়ে প্রকল্প উদ্বোধনের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি রোহিঙ্গা ক্যাম্পে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শেষদিন একই রাতেই তিনি দেশে ফেরার কথা রয়েছে।