Doinik Bangla Khobor

সোমবার ভোর থেকে ৬০টির বেশি ড্রোন ধ্বংস করল সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সোমবার (১৬ মার্চ) ভোর থেকে এখন পর্যন্ত ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক বিবৃতি প্রকাশ করে জানায়, সোমবার ভোরের দিকে দেশের পূর্বাঞ্চলে মোট ৬১টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন সফলভাবে বাধা দেয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছে। মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ।