কুমিল্লা তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

হালিম সৈকত, কুমিল্লা থেকে : কুমিল্লার তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। ৩ নভেম্বর মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং […]

Continue Reading

আওয়ামী দোসর ও একাধিক মামলার আসামি কানুনগো থেকে শ্রীপদ দেবের পদোন্নতি ও সম্পদের হিসেব নিয়ে প্রশ্ন

মোসা. সালমা আক্তার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীপদ দেব। কানুনগো থেকে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে তাঁর পদোন্নতি, একই শাখায় পুনরায় পদায়ন, সম্পদের উৎস এবং অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন ও […]

Continue Reading

কুমিল্লায় আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে আলোচনা ও আট সাংবাদিককে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি : সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত না হলে অপরাধের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়ে। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন কুমিল্লার সাংবাদিক নেতারা। […]

Continue Reading

ঢাকা উত্তরা পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেট সক্রিয় গ্রাহক হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বিশেষ প্রতিবেদক : রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা নিতে গিয়ে হয়রানি, আবেদন ফেরত দেওয়া এবং দালালনির্ভরতার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও নানা অজুহাতে সরাসরি আবেদন ফেরত দেওয়া হলেও দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে সহজেই আবেদন জমা নেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত ফির বাইরে সাড়ে তিন হাজার থেকে আট হাজার টাকা কিংবা […]

Continue Reading

নারায়ণগঞ্জ আদালতে পেশকার থেকে সেরেস্তাদার সফিকুলের নামে-বেনামে সম্পদের পাহাড়, আয়ের উৎস নিয়ে প্রশ্ন

গাইবান্ধা প্রতিনিধি : নারায়ণগঞ্জ আদালতের সেরেস্তাদার সফিকুল ইসলামের বিপুল সম্পদ অর্জন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ১৬ গ্রেডে সরকারি চাকরিতে সীমিত বেতন-ভাতার বিপরীতে নিজ জেলা গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রামের বাড়িতে দুটি বিলাসবহুল ভবন নির্মাণ, নিজ এলাকা ও শ্বশুরবাড়ি এলাকায় নিজের এবং স্ত্রীর নামে জমি ক্রয়সহ বন্দক রাখা। বগুড়া শহরের কলোনিপাড়ায় দেড় কোটি টাকা ব্যয়ে জমিসহ বহুতল […]

Continue Reading

ফেনী পাসপোর্ট অফিসে সাবেক এডির অনিয়মের পথ অনুসরণ করছেন বর্তমান এডি মুনতাকিম মোঃ ইব্রাহিম

বিশেষ প্রতিবেদক : ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে হয়রানি, দালালের দৌরাত্ম্য এবং সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। সাবেক সহকারী পরিচালক (এডি) মো. জাহাঙ্গীর আলমের সময়ে অফিসকেন্দ্রিক এসব অভিযোগ নিয়ে নানা প্রশ্ন উঠলেও বর্তমানে তাঁর স্থলাভিষিক্ত সহকারী পরিচালক মুনতাকিম মোঃ ইব্রাহিমের সময়েও একই ধরনের অভিযোগ অব্যাহত থাকার দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগী […]

Continue Reading

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মাদক মামলায় অভিযোগপত্রে ও তদন্তে অসঙ্গতি, তদন্তের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ

এজাহার, তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্রে জিডি নম্বর, অভিযানের সময়, আসামির অবস্থান, গাড়ির তথ্য ও আলামতের হিসাবে একাধিক গরমিল; ১৪৪ কেজি গাঁজা উদ্ধারের দাবি নিয়ে ৮৪ কেজি সরিয়ে নেওয়ার অভিযোগ বিশেষ প্রতিবেদক : কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৬০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মাদক মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্রের বিভিন্ন অংশ পর্যালোচনায় […]

Continue Reading

কুমিল্লায় মাদক মামলায় পুলিশি অনিয়মের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে উচ্চপর্যায়ের তদন্ত চাইলেন দুই আসামি

বিশেষ প্রতিবেদক : কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা একটি মাদক মামলাকে কেন্দ্র করে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে পৃথক আবেদন করেছেন মামলার ১ নম্বর আসামি পিকআপচালক মিজান মিয়া এবং ২ নম্বর আসামি কলেজ শিক্ষার্থী ইকরান হোসেন। আবেদনে তারা অভিযোগ করেন, মামলার তদন্ত ও গ্রেপ্তার […]

Continue Reading

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ উত্তর ধনাইতরী গ্রামবাসীর

জুয়েল আহমেদ : দেশের এক বিশাল জনগোষ্ঠী আজ যুবসমাজ। কিন্তু এই সম্ভাবনাময় যুবশক্তির একটি বড় অংশ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে মাদকের অন্ধকার গলিতে। শুধু একটি জীবন নয়, মাদক ধ্বংস করছে একেকটি পরিবার, বাড়াচ্ছে সামাজিক অপরাধ। এই মরণনেশার বিরুদ্ধে এখনই গড়ে তুলতে হবে তীব্র সামাজিক প্রতিরোধ। কুমিল্লার প্রতিটি গ্রাম,পাড়া, মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লা৬ […]

Continue Reading

কুমিল্লায় এসআই জনি কান্তির বিরুদ্ধে উদ্ধারকৃত ৮৪ কেজি গাঁজা আত্মসাৎ নিয়ে তদন্ত চলমান অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা : এসপি

বিশেষ প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি মাদক মামলায় জব্দকৃত গাঁজার পরিমাণ, মামলার এজাহারে উল্লেখিত তথ্য, আসামিদের বক্তব্য এবং তদন্তে দীর্ঘসূত্রতা—সব মিলিয়ে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মামলার প্রধান আসামির অভিযোগ, পুলিশ ১৪৪ কেজি গাঁজা উদ্ধারের পর তার মধ্যে ৮৪ কেজি আত্মসাৎ করে মাত্র ৬০ কেজি গাঁজা জব্দ দেখিয়ে আদালতে মামলা পাঠিয়েছে। যদিও […]

Continue Reading