Doinik Bangla Khobor

আগামী সপ্তাহেই যমুনা ছাড়তে পারেন ড. ইউনূস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশে নতুন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা পদ বিলুপ্ত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ড. ইউনূসের বিদায়ের সময় এবং তাঁর পরবর্তী অবস্থান নিয়ে প্রশ্ন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিনি খুব শিগগিরই যমুনা ছেড়ে গুলশানে অবস্থিত নিজের বাসভবনে চলে যেতে পারেন। সম্ভাব্য সময় হিসেবে আগামী সপ্তাহের মধ্যেই এ স্থানান্তর সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

সরকারের আরেকটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনা ভবনে বসবাস করতে পারেন। তবে তার আগে ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন। সংশ্লিষ্টদের ধারণা, এই সংস্কারকাজ শেষ করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।