বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে দ্বন্দ্বে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ার দ্বন্দ্বে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে ঘাগোয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৩ […]

Continue Reading

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট

অনলাইন ডেস্ক: দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী জানান, ২০২৬ সালের […]

Continue Reading

কুমিল্লায় পৃথক ৪ দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৬ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক: কুমিল্লায় পৃথক ৪টি দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৬ জন নিহত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি, নিমসার, চান্দিনা এবং চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। পুলিশ জানায়, এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে দুর্ঘটনায় নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার সোহেল রানা […]

Continue Reading

কুয়াকাটার সাগরে রূপালি চমক: জালে ধরা পড়ল ২৩ কেজির কোরাল মাছ

অনলাইন ডেস্ক: কুয়াকাটার সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। যা স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বুধবার (১ এপ্রিল) সকালে কুয়াকাটা বাজারে মাছটি নিয়ে আসেন জেলে ফারুক মাঝি। পরে খোলা ডাকের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি হয়েছে। মাছটির ওজন প্রায় […]

Continue Reading

সাংবাদিক দ্বীন ইসলাম হত্যাকাণ্ড: মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ, ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক সাংবাদিককে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে […]

Continue Reading

সাভারে ঘরমুখো মানুষের ঢল, তবুও মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

অনলাইন ডেস্ক: সাভারে ঈদকে কেন্দ্র করে সড়কে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। একইসঙ্গে সড়ক ও মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। তবে ভোগান্তি নেই, স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এ চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা […]

Continue Reading

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

অনলাইন ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ ৩ তলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় চোরেরা। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে […]

Continue Reading

ঈদে বেনাপোল বন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন দিয়ে বৈধ […]

Continue Reading

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে ঘিরে বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠতে যাচ্ছে জামালপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে জেলার দর্শনীয় স্থানগুলোতে এবারও পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা জামালপুর জেলায় রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ঈদের ছুটিতে […]

Continue Reading

ঈদে সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৮ মার্চ […]

Continue Reading