ঈদে সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি

সারাদেশ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৮ মার্চ থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তিনি আরো জানান, ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সুবিধা বিবেচনায় এ ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.