
আন্তর্জাতিক ডেস্ক: ইরান উপসাগরে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি এলাকায় চলাচল করায় ‘প্রিমা’নামের একটি তেলবাহী জাহাজকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।
সংবাদে আরও বলা হয়, আজ শনিবার (৭ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকাবাহী।

