কুয়াকাটার সাগরে রূপালি চমক: জালে ধরা পড়ল ২৩ কেজির কোরাল মাছ

সারাদেশ

অনলাইন ডেস্ক: কুয়াকাটার সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। যা স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

বুধবার (১ এপ্রিল) সকালে কুয়াকাটা বাজারে মাছটি নিয়ে আসেন জেলে ফারুক মাঝি। পরে খোলা ডাকের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি হয়েছে। মাছটির ওজন প্রায় ২২ কেজি ৭০০ গ্রাম।

জেলে ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় তার পাতা জালে মাছটি ধরা পড়ে। বড় আকারের হওয়ায় বাজারে আনার পর মাছটি দেখতে ভিড় জমে যায়।

বাজারের ব্যবসায়ী খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান জানান, বড় সাইজের সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকায় ভালো দামে বিক্রি করা সম্ভব হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নের ফলে এ ধরনের বড় মাছ বেশি ধরা পড়ছে, যা উপকূলের জেলেদের জন্য ইতিবাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.