ঘরের মাঠে শেষ ম্যাচের পর মেসিকে নিয়ে স্কালোনির বড় ঘোষণা

খেলা

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাটিতে শেষ দুটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসির জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে ছিল স্টেডিয়াম। কোচ লিওনেল স্কালোনিও তাদেরই একজন। ম্যাচ পরবর্তী সময়ে স্কালোনি মেসির ভূয়সী প্রশংসা করে আশাবাদ ব্যাক্ত করেছেন, আসছে বিশ্বকাপে খেলবেন মেসি।

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো প্রশ্ন রয়ে গেছে। কারণ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক এখনো নিশ্চিত করেননি যে, শিরোপা ধরে রাখার মিশনে তিনি আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন কি না?

বুয়েইস আয়ার্সে এক সাংবাদিক সম্মেলনে এমনটি জানান লিওনেল স্কালোনি। পর্তুগিজ উইঙ্গার ক্রিস্তিয়ানো রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে যখন চারিদিকে শোরগোল। ঠিক সেসময়ে আরেকটি বোমাফাটালেন স্কালোনি।

তিনি সাংবাদিকদের বলেন, ‘সে (মেসি) এক হাজার গোলে পৌঁছতে পারে। আমাদেরকে দেখতে হবে, সে কছবি- সংগৃহীততদিন খেলা চালিয়ে যায়।’
৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে একটি গোল করেছেন মেসি। দেশের জার্সিতে এটি তার ১১৬তম গোল।

সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯০২টি। মেসি যেভাবে গোল করে যাচ্ছে। তাতে হাজার গোলের মাইলফলক ছোঁয়া থেকে আপাতত কৌতূহল তার বিশ্বকাপে খেলা নিয়ে। বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাসের একটু বেশি।
স্কালোনি এখনও নিশ্চিত করছেন না মেসির অংশগ্রহণ।

তবে বিশ্বকাপ খেলার তাড়না যে আছে এই জাদুকরের, তা জানালেন কোচ।
স্কালোনি বলেন, “লিও যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, আমাদের জন্য তা হবে সম্মানের…।”

“আমরা সবাই চাই, সে যেন বিশ্বকাপটা উপভোগ করে এবং তাকে স্বাচ্ছন্দ্য এনে দিতে আমরা সম্ভাব্য সবকিছুই করব। তার চাওয়াও আমাদের মতোই। সে এখন আরও বেশি নির্ভার, কারণ একটি বিশ্বকাপ জিতে নিয়েছে এর মধ্যেই। সেখানে (বিশ্বকাপে) যাওয়ার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার ইচ্ছা তার রয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা দেখব সে কোন সিদ্ধান্ত নেয় এবং তার পাশেই থাকব আমরা।”

শিরোপা ধরে রাখা লড়াইয়ে ফেভারিটের কাতারেই রাখা হচ্ছে আর্জেন্টিনাকে। তবে কাজটা সহজ হবে না বলেই মনে করেন স্কালোনি।

‘কঠিন একটি বিশ্বকাপ হবে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই কারণেই প্রত্যেকের শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

‘বিশ্বকাপে যা অপেক্ষা করছে, তা অবিশ্বাস্যরকম কঠিন হবে। আমাদের ফুটবলারদের প্রস্তুত থাকবে হবে। কিংবদন্তি কিছু ফুটবলারের শূন্যস্থান পূরণ করা খুব কঠিন, যারা বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন।’

ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে। এখন ফেভারিটরা নিজেদের ঝালিয়ে নিতে খেলছেন প্রীতি ম্যাচ। এরপর ক্লাবের হয়ে খেলোয়াড়দের মৌসুম শেষ হওয়ার পর আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা বিশ্বকাপ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.