টয়লেটে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা

সারাদেশ

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারী তার সরকারি পিস্তলটিও লুট করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা তাসমিন বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন।

দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।
পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন।

ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.