
বিশেষ প্রতিবেদক: আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬–২০২৭) প্রাক্তন কার্যনির্বাহী কমিটিকে পুনর্বহাল ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটির নেতৃত্বের ওপর আস্থা রেখে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। পুনর্বহাল হওয়া কমিটিতে মোঃ কামাল হোসেন সভাপতি, মোঃ আল শাহরিয়ার বাবুল খান সাধারণ সম্পাদক এবং মোঃ শরিফুল হক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনগুলোতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা শেষে নবায়িত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশুলিয়া অঞ্চলে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

