দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

সারাদেশ

অনলাইন ডেস্ক: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি-র সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর মধ্য দিয়ে আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজা পালনের প্রস্তুতি শুরু করবেন। আগামীকাল থেকে শুরু হবে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.