Doinik Bangla Khobor

নলডাঙ্গায় ভিজিএফের চালে শেখ হাসিনার স্লোগান

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য আনা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।

ঈদ উপলক্ষে সরকার থেকে অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রম চলাকালে কয়েকটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা।

রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি ত্রাণের চালের বস্তায় এমন স্লোগান দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জল হোসেন ও নলডাঙ্গা পৌর জাসাস কমিটির আহ্বায়ক শাহিন মোল্লা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপরও কেন সরকারি চালের বস্তায় তার স্লোগান থাকবে—বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. সাগর মণ্ডল বলেন, ‘চালের বস্তাগুলো খাদ্য গুদাম থেকেই সরবরাহ করা হয়েছে।