নোবেলের জামিন বাতিল: আপস না মানায় আদালত পাঠালেন কারাগারে

বিনোদন

অনলাইন ডেস্ক: ১৩ লাখ টাকা আত্মসাৎ ও বিয়ের প্রতিশ্রুতির নামে প্রতারণার অভিযোগে করা মামলায় বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেলেও আপোষের শর্ত ভঙ্গ করায় সেই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে, গত বছর ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন- নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিক।

মামলা সূত্রে জানা গেছে, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে মেয়েটি নোবেলের ডেমরার বাসায় দেখা করতে গেলে কণ্ঠশিল্পী নোবেল তার স্টুডিওতে রোজকে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.