
অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বললেও ন্যাটোর প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে এই জোট থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানান।
সাক্ষাৎকারে ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ন্যাটোর প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএই জোটে যুক্তরাষ্ট্রের সদস্যপদ ‘পুনর্বিবেচনারও বাইরে’ যেতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ন্যাটো থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে তা বাস্তবায়নে বড় ধরনের আইনগত ও রাজনৈতিক বাধার মুখে পড়তে হবে।
এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনসহ জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এর আগেও ট্রাম্প তার ভাষণে অতীতের অবস্থান পুনরাবৃত্তি করলেও ন্যাটো প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দেওয়ায় বিষয়টি বিশেষভাবে নজর কাড়ছে।

