ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট— ‘Get out Chuppu’

সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

ওয়াক আউটের পর নিজের ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্টে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘Get out Chuppu.’

জানা যায়, এদিন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখাসংবলিত লিফলেট তুলে ধরেন। তখন স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও বাড়তে থাকে হট্টগোল।
এক পর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলের এমপিরা। তাদের অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান দিতে দেখা।

এরপর রাষ্ট্রপতি তার বক্তব্য অব্যাহত রাখলে সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদলীয় এমপিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.