বিএনপি’র ‘ঘোলা পানিতে মাছ শিকার’ নিয়ে মাওলানা মামুনুল হকের তীব্র সমালোচনা

রাজনীতি

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দলটি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে ১৯৯১ সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন মামুনুল হক। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।

মামুনুল হক আরও উল্লেখ করেন, ২০১৪-২০২৪ পর্যন্ত আবার সেই দলটিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন- রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে?

তার পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, যারা বারবার অবস্থান বদলায়, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করে। এ বিষয়ে জনমত জানার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.