মদের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

আইন আদালত

অনলাইন ডেস্ক: চার বোতল বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।

 

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসিফ আকবরকে আদালত মুক্তি দিয়েছেন। ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্ট অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় তার অফিসে চার বোতল বিদেশি মদ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। মদগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

 

এরপর ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিআইডির উপপরিদর্শক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আসিফ আকবরকে খালাসের রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.