লারিজানিকে লক্ষ্য করে হামলার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কিছুই জানানো হয়নি।

চারজন ইসরাইলি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। তবে তিনি নিহত হয়েছেন নাকি আহত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দখলদার ইসরাইলি কর্মকর্তারা জানান, গত রাতে ইরানজুড়ে ইসরাইলি বাহিনীর চালানো হামলার লক্ষ্যবস্তুদের মধ্যে অন্যতম ছিলেন লারিজানি। তাকে লক্ষ্য করে ইসরাইল হামলা সফলভাবে চালিয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। তবে কেউই লারিজানির বর্তমান অবস্থা নিশ্চিত করে বলতে পারেনি।

যদি লারিজানির মৃত্যুর খবর সঠিক হয়, তবে তিনি হবেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির পর সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা। যদিও তৃতীয় সপ্তাহে প্রবেশ করা ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দিনেও লারিজানিকে হত্যার দাবি জানিয়েছিল ইসরাইল। সেবার সেটি ভুল প্রমাণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.