শুরু হচ্ছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট বিক্রি

খেলা

খেলাধুলা ডেস্ক: ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের প্রথম ধাপের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি। আগামী ৯ এপ্রিল থেকে এই টিকিট কেনার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা।

৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপের টিকিট বিক্রি চলবে। লস অ্যাঞ্জেলেস এবং ওকলাহোমা সিটির বাসিন্দাদের জন্য ২ এপ্রিল থেকে শুরু হবে বিশেষ প্রি-সেল, যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

যারা ১৮ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্দিষ্ট সময় বরাদ্দ করা হবে। নির্বাচিত দর্শকদের আজ (৩১ মার্চ) থেকে ৭ এপ্রিলের মধ্যে ইমেইলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

সাধারণ দর্শকদের জন্য খেলা দেখা সহজ করতে আয়োজকরা আকর্ষণীয় মূল্য নির্ধারণ করেছেন অলিম্পিক কর্তৃপক্ষ। প্রতিটি ডিসিপ্লিনের গেমসের জন্য প্রায় ১০ লাখ টিকিট রাখা হয়েছে, যার মূল্য মাত্র ২৮ ডলার। মোট টিকিটের প্রায় ৫০ শতাংশের দাম থাকবে ২০০ ডলারের নিচে এবং ৭৫ শতাংশ টিকিট পাওয়া যাবে ৪০০ ডলারের নিচে। মাত্র ৫ শতাংশ টিকিটের দাম ১০০০ ডলারের বেশি হতে পারে।

একজন ক্রেতা সর্বোচ্চ ১২টি টিকিট কিনতে পারবেন। তবে ফুটবল টুর্নামেন্টের জন্য আলাদাভাবে আরও ১২টি টিকিট কেনার সুযোগ থাকবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে।

টিকিট জালিয়াতি রোধে আয়োজকরা দিয়েছে কড়া হুঁশিয়ারি। অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে টিকিট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৭ সালের আগে চালু হবে না কোনো ভেরিফাইড রিসেল প্ল্যাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.