রংপুর জেলার ০৭ জন মহিলাকে “বীর মুক্তিযোদ্ধা” সম্মাননা প্রদান

অন্যান্য

আনোয়ার হোসেন,রংপুর থেকে :
মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের জন্য “মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা” অনুষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ ১৫ ফেব্রুয়ারি ২২ ইং অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়ালী উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, এম.পি।

এ অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর প্রান্তে সংযুক্ত ছিলেন রংপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় রংপুর জেলার ০৭ জন মহিলাকে “বীর মুক্তিযোদ্ধা” সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *