বিয়ের কথা বলে প্রেমিকাকে ধর্ষণ, শেষে টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিক উধাও

অপরাধ

ডেস্ক রিপোর্ট :

যশোরের অভয়নগরে বিয়ের প্রলোভনে একাদশ শ্রেণির এক মেধাবী কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে সজিব নামে এক প্রতারক।


মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বুনোরামনগর গ্রামের মিকাইল মোড়লের পুত্র সজিব হোসেন বিয়ের প্রলোভনে জোর পূর্বক শারিরীক সম্পর্ক গড়ে তোলে।

মেয়ের চাপে সজিব হোসেন বিয়েতে রাজি হয়।তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি প্রাইভেট পড়ার কথা বলে নগদ এক লক্ষ টাকা ও স্বণালংকার নিয়ে সজিবের সাথে দেখা করে।

মেয়ের পিতা জানান, প্রায় দুই বছর যাবৎ বখাটে সজিব তার মেয়ের সাথে প্রতারণার সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে, তার মেয়ে বিয়ের জন্য চাপ দেয়।

সজিব টাকা ও স্বণালংকার নিয়ে এক নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়।

এলাকাবাসির সহযোগীতায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করে অভয়নগর থানায় মেয়ের পিতা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মেয়েটির পিতা সাংবাাদিকদের জানান, থানায় অভিযোগ দেওয়া স্বত্বেও থানা মামলা নেয়নি। এ বিষয়ে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের মুঠোফোনে বলেন , একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *