বাংলাদেশ প্রেসক্লাব’র রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

অন্যান্য

আনোয়ার হোসেন :
বাংলাদেশ প্রেসক্লাব’র রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২২” শনিবার ১৯ই মার্চ বগুড়া’র শহীদ টিটু মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টি পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজিব, আর সঞ্চালনা করেন রাজশাহী জেলা শাখার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সদস্য সচিব মাসুদ রানা এবং সভাপতিত্ব করেন বগুড়া জেলা শাখার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডল ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ সহ-সভাপতি আনোয়ার হোসেন,মাটি মামুন, জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক ও সম্পাদক আব্দুল হামিদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *