কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কলেজছাত্র নিহত

সারাদেশ

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কলেজছাত্র বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধাবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হন এবং অপর দুই জন আহত হন। আহতদের কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.