ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম ঘোষণার আগেই ইসরায়েলের হুমকি

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া গেছে, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে।

এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।
অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল, যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরে থাকে।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.