
অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের ১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাবি ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- অফিস সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে ফেরদৌস আল হাসান এবং গবেষণা ও বিতর্ক সম্পাদক হিসেবে আরিফ উল্লাহ।
কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষা ও এইচ আর এম সম্পাদক মো. রাকিবুল হাসান, মানবাধিকার ও আইন সম্পাদক মাহদী হাসান জিহাদ, আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক মো. তৌফিক হুসাইন, পাবলিক রিলেশন সম্পাদক মো. তৌহিদ হাসান এবং দাওয়াহ ও ছাত্র অধিকার সম্পাদক মো. সাফায়েত মীর।
এছাড়া অর্থ বা বায়তুলমাল সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক শফিউজ্জামান শাহীন, বিজ্ঞান ও আইটি সম্পাদক রাকিব হোসেন এবং এইচআরডি সম্পাদক হিসেবে ওয়ালিউল্লাহ আল মাহদি দায়িত্ব পেয়েছেন।
কমিটির সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক পদে মো. মাহাদী হাসান, ফাউন্ডেশন সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আলী আহাম্মদ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. রায়হান উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।
জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে।

