
জুয়েল আহমেদ :
দেশের এক বিশাল জনগোষ্ঠী আজ যুবসমাজ। কিন্তু এই সম্ভাবনাময় যুবশক্তির একটি বড় অংশ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে মাদকের অন্ধকার গলিতে। শুধু একটি জীবন নয়, মাদক ধ্বংস করছে একেকটি পরিবার, বাড়াচ্ছে সামাজিক অপরাধ। এই মরণনেশার বিরুদ্ধে এখনই গড়ে তুলতে হবে তীব্র সামাজিক প্রতিরোধ।
কুমিল্লার প্রতিটি গ্রাম,পাড়া, মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লা৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরীর জিরো টলারেন্স আদেশের প্রেক্ষিতে কুমিল্লা মহানগর ২৭নং ওয়ার্ডের যুবদল সভাপতি জনাব খলিল চৌধুরীর নেত্রীত্বে তার নিজ গ্রাম উত্তর ধনাইতরীতে মাদক বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলেন। উক্ত প্রতিরোধ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন
মোতালেব সরদার,জামাল চৌধুরী, হাজী আব্দুর রশিদ সরদার, সাইফুল মজুমদার,জাফর মজুমদার (রিপন), আজিজ মজুমদার সরদার, হাফেজ হোসেন
মজুমদার, আজিজ মজুমদার সরদার, আহসান চৌধুরীসহ গ্রামের যুবশক্তি ও গন্যমান্য ব্যাক্তিগন।

