কুমিল্লায় বহু প্রতিক্ষীত ই-পাসপোর্টের উদ্বোধন

অন্যান্য

বিশেষ প্রতিনিধি :
গত ২৯ জুন সোমবার দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসী অধ্যুষিত কুমিল্লায় চালু হল বহু প্রতিক্ষীত ই-পাসপোর্ট। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ই-পাসপোর্ট প্রকল্প কর্মকর্তা ল্যাঃ কর্নেল নুরুল অালম।
করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাঃকর্নেল নুরুল আলীম বলেন, সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করার ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলায় এর শুভ উদ্বোধন করা হল,তবে উদ্বোধন হলেও করোনার কারনে সরকারি সিদ্বান্ত মোতাবেক এখন কোন অাবেদন জমা নেয়া হবে না।করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন জমা নেয়া হবে।জনগনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্বান্ত নেয়া হয়েছে।
এ সময় কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম অাহমেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রথম আবেদন জমা দেন কুমিল্লা অাঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম অাহমেদ এর সহধর্মিণী আনিকা মাসতুরা তনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *