বগুড়ায় শালিকাকে নিয়ে দুলাভাই উধাও

অপরাধ

বগুড়া প্রতিনিধি :
বগুড়া শাজাহানপুরে স্কুল পড়ুয়া শালিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুলাভাই। এ ঘটনায় মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় এই ঘটনা ঘটেছে।
মেয়ের বাবা জানান, বগুড়া শেরপুর উপজেলার পান্ডারপাড়ার মৃত বাবলু মিয়ার ছেলে রেজাউল করিমের সাথে দেড় বছর আগে তার ভাতিজির বিয়ে দেন। ভাতিজি জামাই স্যোসাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) বিক্রয় প্রতিনিধি। বিয়ের পর থেকেই ভাতিজি ও জামাই তার বাড়ির পাশেই বাসা ভাড়া নিয়ে থাকেন। একারণেই অবাধ যাতায়াত ছিলো।
মেয়ের মা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে।
গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে তার মেয়ে বান্ধবীদের সাথে প্রাইভেট পড়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষন পরে আবার বাড়িতে এসে বলে মা থাকো গেলাম। কিন্তু তখন কিছু বুঝতে পারিনি। সময় মতো বাড়িতে না ফেরায় মেয়ের বান্ধবী সহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও মেয়েকে পাওয়া যায়নি। পরে সন্দেহের বসে খোঁজ নিয়ে জানা যায় ভাতিজি জামাই তার মেয়েকে ফুঁসলিয়ে জোর করে সিএনজি অটো-টেম্পুতে করে তুলে নিয়ে গেছে। তখন থেকেই ভাতিজি জামাইয়ের ফোন বন্ধ। জামাইয়ের পরিবারের লোকজনের সাথে কথা বলেও কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ভাতিজি জামাইয়ের ভাবীর সাথে তার যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। কিন্তু তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, অভিযোগ দাখিল হয়েছে। মেয়েটিকে উদ্ধারের সব ধরণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *