ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছেন কাশিমপুর থানার পুলিশ

অপরাধ

মোঃ আলী সীমান্ত :
গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহেল মোল্লা (২৫)কে সোমবার রাতে দক্ষিণ এনায়েতপুর থেকে আটক করে কাশিমপুর থানা
পুলিশ।

আসামি সোহেল মোল্লা কাশিমপুর থানার দক্ষিণ এনায়েত পুর গ্রামের সুলতান মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহেল মোল্লাকে আটক করতে সক্ষম হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃত ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা সহ বিভিন্ন মামলার আসামি মামলা নং১(১১)(১৯) ওয়ারেন্ট ভুক্ত আসামি দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট মাথায় নিয়ে সে পলাতক ছিল।
আসামি সোহেল মোল্লাকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *