ব্রাহ্মণবাড়ীয়া এলজিইডির ১৯ কোটি টাকার কাজে অনিয়ম তদন্তে ৩ মাসেও রিপোর্ট নেই

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের প্রায় ১৯ কোটি টাকার তিনটি উন্নয়ন কাজের অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নির্ধারিত সময়ের অনেক পরেও জমা না দেওয়ায় তদন্তে কালক্ষেপণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেনসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এলজিইডি সূত্রে জানা যায়, […]

Continue Reading

প্রতিবেশীদের ওপর হামলা থেকে বিরত থাকতে ইরানকে হামাসের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি ও মার্কিন হামলার জবাবে আঞ্চলিক প্রতিবেশীদের ওপর হামলা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের হামাস। তবে একই সঙ্গে তেহরানের আত্মরক্ষার অধিকারের ওপরও জোর দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আন্তর্জাতিক নিয়ম ও আইন অনুসারে সকল সম্ভাব্য উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার নিশ্চিত […]

Continue Reading

ভারতীয় জাহাজের বিষয়ে নতুন বার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় জাহাজের হরমুজ প্রণালি পার হওয়া নিয়ে নতুন তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি। তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরান কয়েকটি ভারতীয় […]

Continue Reading

ইরানে ইন্টারনেট ব্ল্যাক-আউট: তৃতীয় সপ্তাহে পদার্পণ

অনলাইন ডেস্ক: ইরানজুড়ে চলছে টানা ইন্টারনেট ব্ল্যাক-আউট। টানা দুই সপ্তাহের পেরিয়ে এ অবস্থা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তবে এর মধ্যেও অনেকে বিভিন্ন বিকল্প উপায়ে তথ্য আদান-প্রদান চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আলজাজিরার প্রতিবেদনে আন্তর্জাতিক মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাক-আউট তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। দেশটির ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের চেয়ে মাত্র প্রায় এক শতাংশে নেমে এলেও […]

Continue Reading

ঈদের লড়াইয়ে ট্রাম্পকার্ড শাকিব খানের ‘প্রিন্স’

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমা মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে ছবিগুলোর টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার। দুদিন আগে ছবিটির টিজার ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই টিজারটি দর্শকের বিশেষ নজর কাড়ে। […]

Continue Reading

পহেলা বৈশাখ থেকে সোয়া দুই কোটি কৃষকের জন্য ‘কৃষি কার্ড’: ড. তিতুমীর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এছাড়াও আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান […]

Continue Reading

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম কয়েক সপ্তাহ

অনলাইন ডেস্ক: একটি নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কয়েকটি সপ্তাহেই অনেক সময় ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনার সূচনা করে। এ সময়ের সিদ্ধান্ত, আচরণ এবং নীতিগত বার্তাগুলো শুধু প্রশাসনিক কাঠামো নয়, বরং জনগণের মনোজগতেও সরকারের একটি প্রতিচ্ছবি তৈরি করে। নতুন সরকারের প্রতি মানুষের আশা যেমন থাকে, তেমনি থাকে সতর্ক পর্যবেক্ষণও—সরকার কোন পথে হাঁটছে, কাদের অগ্রাধিকার দিচ্ছে এবং […]

Continue Reading

রক্তের বদলা নেওয়ার শপথ ইরানি সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক: ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার এ কথা জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইআরআইএস দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উসকানি ছাড়াই জাহাজটির ওপর […]

Continue Reading

দিল্লি বা পিন্ডির মোহ নয়, আমাদের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কিছু মহল মাত্রা ছাড়িয়ে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে ‘মব কালচার’-এ রূপ দিতে চায়। এতে জাতি সতর্ক হয় এবং প্রশ্ন উঠে—আবারও কোনো ভিন্ন রাজনৈতিক মানসিকতা ফিরে আসছে কি না। শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে […]

Continue Reading

৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক: ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের নৌবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একাধিক দফায় হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি […]

Continue Reading