বগুড়ায় টিসিবির পণ্য কেনার কার্ড তৈরিতে জনপ্রতি ২০০ টাকা আদায়

বিশেষ প্রতিবেদক : বগুড়ার ধুনট উপজেলায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ক্রেতাদের কার্ড তৈরি করতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তার নাম রোকসানা আক্তার। টাকা আদায়ের অভিযোগে ওই সদস্যের প্রতিনিধি সোহাগ হাসান নামে এক যুবককে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। তার মাধ্যমেই ইউপি সদস্য রোকসানা আক্তার টাকা আদায় করেছিলেন। মঙ্গলবার […]

Continue Reading

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ট্যাবলেট আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ওষুধ আটকে আয়েশা আক্তার নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহুয়াকুড়ি তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা ঐ গ্রামের আমিনুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, শিশুটির ডায়রিয়া হয়েছিল। তার মা চাঁদনী বেগম ডায়রিয়ার ওষুধ মেট্রোনিডাজল ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। […]

Continue Reading

যশোরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন দোকানে অভিযান, ধরে নিয়ে গেলো পুলিশ

বিশেষ প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল বলেন, মঙ্গলবার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের […]

Continue Reading

রংপুর মিঠাপুকুরে ১১টি ঘর পুড়ে ছাই ক্ষতির পরিমান ১ কোটি টাকা

আনোয়ার হোসেন,রংপুর থেকে : রংপুর মিঠাপুকুরে আনুমানিক ভোর ৪টার সময় এক সৈদি প্রবাশীর বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকান সহ ১১ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, স্থানিয়রা শত চেষ্টা করেও ঘরের কোনো আসবাবপত্র ও প্রয়োজনিও কিছুই বের করতে পারেনি। ধারনা করা হচ্ছে বৈদ্যুৎ শর্টসার্কিটে আগুন লেগেছে। উপজেলার ৮নং চেংমারি ইউনিয়নের কোমরপুর গ্রামের সৌদিআরব […]

Continue Reading

রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলা সহ আহত ৪

আনোয়ার হোসেন,রংপুর থেকে : রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর-বাড়িতে হামলা চালিয়ে প্রাচীর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বাধা দিতে গেলে মহিলাসহ ৪জনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিশনগর গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামবাসী ও হামলার শিকার পরিবার […]

Continue Reading

নোয়াখালীর সুবর্ণচরে মটরচালকলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

আহসান হাবীব : নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়েও স্বপদে বহাল রয়েছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার মটরচালকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। তার বিরুদ্ধে পদের ক্ষমতাবলে দোকান ভাড়া পরিশোধ না করা, জিপির নামে বিপুল অঙ্কের চাঁদাবাজি করা, নিজ গ্রুপের লোকদের নানা অবৈধ সুবিধা দেয়া, অন্যদিকে সাধারণ সিএনজি চালকদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা, সিএনজি চালকদের সাথে অশালীন আচরণসহ নানান অভিযোগ […]

Continue Reading

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” পালিত

রবিউল আলম,গাজীপুর থেকে : আজ ১(মার্চ) মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” পালিত হয়। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে গাজীপুর মেট্রোপলিটন এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির , বিপিএম,পিপিএম মহোদয় পূস্পস্তবক অর্পন করেন। এসময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও পূস্পস্তবক অর্পন করেন। […]

Continue Reading

ভোলার বোরহানউদ্দিনে তরুণীর রহস্যজনক মৃত্যু

মিলি সিকদার : ভোলা জেলার বোরহানউদ্দিন থানার সাচড়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের নজমুদ্দিন বাড়ির মোঃ সালেমের মেয়ে মোঃ মিতু বেগম গতকাল সকাল ৮ সময় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।সরেজমিনে গিয়ে জানা যায়, মিতু বেগম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেন। মিতুর মা মনোয়ারা বেগম সংবাদকর্মীদের কে জানায়,মিতু ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ […]

Continue Reading

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেসবুকে পরিচয়ে ধুমধামে বিয়ে হলো এতিম বুদ্ধিপ্রতিবন্ধী মুক্তির

সিরাজগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মহা ধুমধাম করে এতিম বুদ্ধিপ্রতিবন্ধী মুক্তির বিয়ে হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) উল্লাপাড়ায় মুক্তির ফুপুর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এই বিয়েতে সহায়তা করেছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। তিনিই ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিয়ের আয়োজন করেন। এ আয়োজনে আবেগাপ্লুত ও কৃতজ্ঞ মুক্তির দাদি এবং তার […]

Continue Reading

মকবুলের পরিবারের কেউই বেঁচে রইলো না: স্বামী সন্তানের পর এবার মারা গেলেন মা

বিশেষ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে স্বামী ও দুই সন্তানের পর এবার মারা গেলেন গৃহবধূ রেখা বেগম (৩৫)। এর ফলে ওই পরিবারের আর কেউ বেঁচে রইলো না। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেখা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার […]

Continue Reading