বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের […]

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধ করল মসজিদ কমিটি

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়া গ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মসজিদ কমিটি। উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামে গত ডিসেম্বর মাসে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। জারি করা নোটিশে বলা হয়, গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা ও পারিবারিক শান্তি রক্ষার জন্য ‘শিরক, বিদআত, গান-বাজনা ও অপসংস্কৃতি’ পরিহারের সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী। এ কারণে […]

Continue Reading

এশিয়ান কাপে প্রতিবাদের জেরে বিপাকে ইরানের নারী দল

খেলাধুলা ডেস্ক: মাঠে লড়াই চলছে এশিয়ান কাপের শ্রেষ্ঠত্বের, কিন্তু মাঠের বাইরে এখন ইরানের নারী জাতীয় ফুটবল দলের সদস্যদের জীবন নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত ২ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গেয়ে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন খেলোয়াড়রা। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের কড়া সমালোচনার মুখে পড়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া […]

Continue Reading

নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। রোববার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র […]

Continue Reading

মৃত স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাসনুভা তিশার

বিনোদন ডেস্ক: স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা যাহের আলভী। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকের মতে, একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। শুক্রবার রাতে দেওয়া […]

Continue Reading

কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আঞ্চলিক যুদ্ধের প্রভাবে নজিরবিহীন ‘ফোর্স ম্যাজেউর’ (অনিবার্য পরিস্থিতিতে চুক্তি পালনে অক্ষম) ঘোষণা এবং জ্বালানি উৎপাদন বন্ধ রাখার পর প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো জাহাজ পাঠাতে শুরু করেছে কাতার। এর মধ্যে একটি জাহাজ গন্তব্য বাংলাদেশের নাম সংকেত হিসেবে পাঠিয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা […]

Continue Reading

২৫তম দফায় মার্কিন ঘাঁটিতে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ২৫ তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য […]

Continue Reading

কূটনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো অপরিহার্য: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক: কূটনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সেবায় নারীর অধিকতর সম্পৃক্ততা অপরিহার্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ (৭ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনগুলোতে নারী […]

Continue Reading

গরমে ঘামাচির জ্বালায় অতিষ্ঠ? মুক্তির ৫টি সহজ ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক: গরম মানেই ত্বকের হাজারও সমস্যা। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের রোমকূপের ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে। আর এর মধ্যে অন্যতম হলো ঘামাচি আর চুলকানি। উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় ঘামাচি, র্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়ে কমাতে পারেন ঘামাচির সমস্যা। সামান্য কিছু টোটকাতেই মোকাবিলা করতে পারবেন বিরক্তিকর ঘামাচির। কিন্তু তার আগে […]

Continue Reading

পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকায় জ্বালানি তেল […]

Continue Reading