কুমিল্লা সদর দক্ষিনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মামুন মজুমদার : কুমিল্লা সদর দক্ষিনে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ,উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। দিনব্যাপি কুইজ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। […]

Continue Reading

দেশীয় অর্থে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব: এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেশের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান […]

Continue Reading

কুমিল্লার বুড়িচংয়ে সৌর বিদ্যুত চালিত সেচ পাম্পে সংযোগ বিষয়ক গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

এন.সি জুয়েল : মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন অর্ন্তগত কাকিয়ারচর আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা পল্লী বিদ্যুত – ২ আয়োজিত সৌর বিদ্যুত চালিত সেচ পাম্পে সংযোগ বিষয়ক গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গ্রাহক উদ্বুদ্ধকরণ সভাটি কুমিল্লা পল্লী বিদ্যুত -২ এর ডিজিএম জনাব মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় কাকিয়ারচর আদর্শ কারিগরি উচ্চ […]

Continue Reading

কুমিল্লায় সদর দক্ষিনে ভ্যাক্সিন কার্যক্রম শুরু

শাহ ফয়সাল কারীম : কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ৭টি ইউনিয়নে ভ্যাক্সিন কার্যক্রম শুরু করা হয়েছে।মঙ্গলবার জোরকানন পশ্চিম ইউনিয়নের সুয়াগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন করেন সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।একই সাথে উপজেলার সকল ইউনিয়নে এই ভ্যাক্সিন কার্যক্রম শুরু হয়। ভ্যাক্সিন কার্যক্রমের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই কার্যক্রমটি সরকারের […]

Continue Reading

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে রাজারহাটে আলোচনা সভা

আনিসুর রহমান : “তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মঙ্গলবার দুপুর ১২ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন,উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।তিনি আলোচনার শুরুতে ২৮শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে […]

Continue Reading

সিলেটে সুমনসহ ৯ সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সিলেট প্রতিনিধি : সিলেটে চিহ্নত সন্ত্রাসী প্রতারক সুমন সহ ৯ সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এসএমপি’র শাহপরাণ থানার সাংবাদিক মোঃ রায়হান হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের সাইবার টাইব্যুনালে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য এসএমপি’র শাহপরান (রহ) থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন-সিলেটের গোয়াইনঘাট থানাধীন […]

Continue Reading

বগুড়ার আদমদীঘিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মুক্তারুজ্জামান আদমদীঘি থেকে : বগুড়ার আদমদীঘি থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার থানা চত্বরে এ সভা অনুষ্টিত হয়। আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফের সভাপতিত্ব ও ওসি (তদন্ত) আলমাস আলী সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার […]

Continue Reading

ভোলার বোরহানউদ্দিনে ইভটিজিং এর কারণে ভেঙ্গে গেল এক নববধূর সংসার

মিলি সিকদার : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ৩ নং ওয়ার্ডে ইভটিজিং এর শিকার হয়ে রিমু আক্তার নামে এক নববধূর সংসার ভাঙ্গার অভিযোগ উঠেছে। একই এলাকার শাহাজালাল এর পুত্র শাকিল এর বিরুদ্ধে। অভিযোগ করে আনোয়ারা বলেন আমার বোনের মেয়ে রিমু আক্তার (২০),সাং নিমতলা চট্টগ্রাম কে প্রায় আমার বাসায় বেড়াতে আনি। আনার কিছুদিন পরে কলির হাট বাজার […]

Continue Reading

মুন্সিগঞ্জের ইছাপুরা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আরিফ হোসেন হারিছ : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, টিকটক ও রাষ্ট্র বিরোধী কার্যক্রম রোধে বিট পুলিশিং কার্যক্রমের গতিশীলতা বাড়াতে সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় থানা পুলিশের আয়োজনে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯নং বিট পুলিশিং […]

Continue Reading

বার কাউন্সিল এডভোকেট তালিকাভুক্তি পরীক্ষায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শতভাগ সাফল্য

এন.সি জুয়েল : বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক গৃহীত এডভোকেট তালিকভুক্তিকরণ পরীক্ষা চুড়ান্ত ফলাফলে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সালে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকলেই পাশ করে শতভাগ সাফল্য অর্জন করেছে। কুমিল্লার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম বারের মত আইনজীবী তালিকাভূক্তকরণ পরীক্ষায় অংশগ্রহণ করে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে ব্রিটানিয়া ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা। ভাইভা পরীক্ষায় ১৯ জন […]

Continue Reading