লঞ্চে মোটরসাইকেল নিয়ে যাত্রা নিষেধ

নিজস্ব প্রতিবেদক : লঞ্চে মোটরসাইকেল নিয়ে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংস্থাটি এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে চলমান লকডাউন আট দিনের জন্য শিথিল করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী দিয়ে বাস, ট্রেন ও লঞ্চ পরিচালনার জন্য সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। যদিও এসব গণপরিবহনে […]

Continue Reading

কারখানা বন্ধ রাখলে উৎপাদন ব্যাহত হবে: এফবিসিসিআই সভাপতি

অর্থনৈতিক প্রতিবেদন : দেশের উৎপাদনশীল সব শিল্প-কারখানা সচল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, কোভিডজনিত বিধি-নিষেধের আওতায় সকল প্রকার শিল্প-কারখানা বন্ধ রাখা হলে অর্থনৈতিক কার্যক্রমের প্রাণশক্তি উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে […]

Continue Reading

লকডাউন শিথিলে দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হতে পারে : টুকু

নিজস্ব প্রতেবদক : সরকারের ঘোষিত লকডাউন শিথিলের সিদ্ধান্তে ‘করোনা সংক্রমণে’র ব্যাপক বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের করোনা ভাইরাস সংক্রমন পর্যবেক্ষন কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই আশঙ্কা প্রকাশ করেন।। তিনি বলেন, সরকারের যে পরিকল্পনাবিহীন উদ্যোগ তা হচ্ছে যে, ঈদ উপলক্ষে লকডাউন উঠিয়ে […]

Continue Reading

শিগগিরই টিকা পাবেন খালেদা জিয়া

বিশেষ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব শিগগিরই করোনা ভাইরাসের টিকা পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার চিকিৎসকরা। তবে বেগম জিয়া কোথায় টিকা নেবেন সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তারা। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু […]

Continue Reading

বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিচ্ছে চীন

নিউজ ডেস্ক : বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিতে যাচ্ছে চীন। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য দিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। এতে তিনি বলেন, মহামারি মোকাবেলায় বাংলাদেশি ভাই ও বোনদের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিতে যাচ্ছে চীন। এরপর তিনি আরও লিখেছেন, বাংলাদেশ সরকারের দারিদ্র বিমোচন পরিকল্পনায় […]

Continue Reading

করোনায় এক দিনে ১৮৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৪৮ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ […]

Continue Reading

আরও ২০ লাখ টিকা আসছে কাল

নিজস্ব প্রতিবেদক : চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল শনিবার। দুটি পৃথক উড়োজাহাজে শনিবার রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম […]

Continue Reading

বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ নিতে এসেছিলেন এক বৃদ্ধ। তার হাতে একটি শাড়ি তুলে দেন মেয়র আবদুল কাদের মির্জা। কিন্তু শাড়িটি পরিবর্তন করতে চাইলে সেই বৃদ্ধকে ঘুষি মারেন তিনি। আজ শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে। ঈদুল আজহা উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় পৌরসভা চত্বরে। এ সময় এই […]

Continue Reading

সাবেক অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে পুত্রবধূর পেটের বাচ্চা নষ্টের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে লাথি মেরে বাচ্চা নষ্ট, গর্ভপাত এবং নির্যাতনের অভিযোগ তুলেছেন তার পুত্রবধূ মাধবী আক্তার নীলা। একই সঙ্গে তার মেয়েকে জোরপূর্বক কানাডা পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। আজ শুক্রবার মিরপুরের আরামবাগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন […]

Continue Reading

ঈদের আগেই প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণের দাবি ডিইউজের

বিশেষ প্রতিবেদক : করোনাকালে পরিবার নিয়ে সাংবাদিকদের ঈদ উদযাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ অনুদান সংক্রান্ত চিঠিটি দু’মাসেরও বেশি সময় সদস্যদের মাঝে গোপন রাখায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ। আজ ১৬ জুলাই, ২০২১, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় বলা হয়, গত ৪ মে, ২০২১ করোনা আক্রান্ত […]

Continue Reading