ক্ষমতার পালাবদলের জন্য জনগণ গণঅভ্যুত্থানে অংশ নেয়নি: রাজশাহীতে আসিফ মাহমুদ

রাজশাহী প্রতিনিধি।।  জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি। তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য অংশ নিয়েছিল-এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। […]

Continue Reading

বাউফলে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাউফল প্র্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে নিলয় ব্যাপারী (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গতকাল বিকালে ওলিপুরা গ্রামে নিজ ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের ওলিপুরা গ্রামের তাপস ব্যাপারির একমাত্র সন্তান। তাপস ব্যাপারি স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকায় থাকেন। নিহত শিশু দাদা-দাদীর সঙ্গে গ্রামে […]

Continue Reading

ভালোবাসায় সিক্ত মানবিক পল্লী চিকিৎসক শাহ্ মোঃ খোরশেদ আলম

মোঃ রাজু মিয়া রংপুর থেকে : মহান সৃষ্টিকর্তার পর অসুস্থ অবস্থায় আমরা যার উপর ভরসা করি তিনিই একজন ডাক্তার। সৃষ্টিকর্তার কৃপা এবং একজন ডাক্তারের উছিলায় রোগী সুস্থতা ফিরে পেতে পারে। কেননা পৃথিবীতে মানবসেবা করার সর্বোৎকৃষ্ট পেশা হলো ডাক্তারি পেশা।  বহু ত্যাগ, শ্রম এবং মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দীর্ঘ সময় পর একজন ডাক্তার তৈরি হয়। যার […]

Continue Reading

গাইবান্ধা সাঘাটায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আসাদ সম্পাদক নুর হোসেন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবের নতুন স্থাপিত ২০২৪ ইং কমিটি গঠন করা হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে বোনারপাড়া হাকিমের মোড় এশিয়ান টিভির প্রতিনিধির কার্যালয়ে আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩ বছরের  জন্য   ১৭ সদস্যের  কমিটি গঠন করা  হয়েছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি আসাদ  খন্দকার  (দৈনিক মাধুকর), সিনিয়র  সহ-সভাপতি মনিরুজ্জামান বুলেন  (দৈনিক নয়া দিগন্ত), […]

Continue Reading

নীলফামারীর ডিমলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি।। সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় ৬নং নাউতারা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্দ্যোগে নাউতারা আবিউন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন […]

Continue Reading

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর (সা.) মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মীর মিলন। তিনি একই এলাকার জাবু মীরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে […]

Continue Reading

রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি।।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহীর বাগমারাতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান তাকে গ্রেপ্তার […]

Continue Reading

রাজশাহীতে বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি।। রাজশাহী নগরীতে এক বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। আজ সোমবার নগরের শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় তাঁর ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। রোববার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও পুলিশের। নিহতের নাম শ্রী রাণী (৫০),তাঁর স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। তিনি জানান, শ্রী রাণীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাঁকে গলা কেটে হত্যা করা হয়।সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ি গিয়ে ঘরের […]

Continue Reading

ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত চন্দ্র দাস বিপ্লব (২৫) জেলার সেনবাগের ইয়ারপুর গ্রামের আমিন উল্যাহ কোম্পানী বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে এবং সে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কাজ করত। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শান্ত বেগমগঞ্জের […]

Continue Reading

নামে-বেনামে গড়ে ওঠছে ওষুধের দোকান,নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা যাচ্ছে না জীবনরক্ষাকারী ওষুধ

মোঃ আবদুল আউয়াল সরকার।। নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা যাচ্ছে না ফার্মেসিগুলোর জীবনরক্ষাকারী ওষুধ। এগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, টিকা, অয়েন্টমেন্ট, জেল, ফুড সাপ্লিমেন্ট, ডায়াগনোসিস কিট, ব্লাড প্রডাক্ট ও রি-এজেন্টের মতো প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী। অধিকাংশ ওষুধের প্যাকেটের গায়ে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের নির্দেশনা থাকলেও ফার্মেসিগুলোতে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা যাচ্ছে না। ওষুধের গুণগত […]

Continue Reading