ল্যাপটপ হাতে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন ব্যারিস্টার জাইমা রহমান

অনলাইন ডেস্ক: ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে তিনি আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর […]

Continue Reading

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অনলাইন ডেস্ক: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’ তিনি আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের নেওয়া […]

Continue Reading

মব কালচার আর বরদাস্ত করা হবে ন’: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী […]

Continue Reading

দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক: মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। একই দিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরের […]

Continue Reading

হামসহ ৬ রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দিল সরকার

অনলাইন ডেস্ক: হামসহ ৬টি রোগের টিকা কিনতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান দিয়েছেন তিনি। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই ৬০৪ […]

Continue Reading

অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল?

বিনোদন ডেস্ক: ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুতে কলকাতা ছাপিয়ে বাংলাদেশেও শোকাহত অনেকে। রবিবার যে ক্যামেরায় রাহুল- শ্বেতাদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। এরমধ্যে উদ্ধার […]

Continue Reading

দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও

অনলাইন ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— ঢাকা, […]

Continue Reading

তেল পাচারকারী বা মজুতদারের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচারকারী তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ (সোমবার) এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। এর আগে মন্ত্রণালয় জানায়, দেশে […]

Continue Reading

বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’ লক্ষ্য করে ফের একটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো এই হামলার খবর নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। এর আগেও ঘাঁটিটি বহুবার ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার […]

Continue Reading

সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক: বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল […]

Continue Reading