দনিয়া ও মাতুয়াইল ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য

অনলাইন ডেস্ক: রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় অবস্থিত মতিঝিল রাজস্ব সার্কেলের দনিয়া ভূমি অফিস এবং ডেমরা রাজস্ব সার্কেলের মাতুয়াইল ভূমি অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে অনিয়ম, দালাল সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করছেন, নির্ধারিত দালালের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ প্রদান না করলে তাদের ফাইল আটকে রাখা কিংবা নানাভাবে হয়রানি […]

Continue Reading

সেন্টমার্টিনের বঙ্গবন্ধু সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

এম শাহীন আলম: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে এলজিইডির অধীনে চলমান বঙ্গবন্ধু সড়কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে এমন নানা অনিয়মের চিত্র সামনে এসেছে।   দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে গলাচিপা হয়ে ছেঁড়াদ্বীপ পর্যন্ত সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কটি ২০২২-২৩ অর্থবছরে সংস্কারের অনুমোদন পায়। ভৌগোলিক ও […]

Continue Reading

চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় পত্রিকার সম্পাদক গ্রেফতারে জাসানিপ্রফা তীব্র নিন্দা 

বিশেষ রিপোর্ট: চট্টগ্রামের এশিয়ান টিভির সাবেক ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে গ্রেফতারের ঘটনায় সাংবাদিকের পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। তাদের বক্তব্য অনুযায়ী, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। […]

Continue Reading

ডিএফওর প্রভাব খাটিয়ে সুয়াগাজি চেক স্টেশনে আবুল কালামের পদায়ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জি. এম. মোহাম্মদ কবিরের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় বন বিভাগের বিধি-বিধান ও বন আইনের তোয়াক্কা না করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও ইউনিয়ন পর্যায়ের পদধারী নেতা ফরেস্ট গার্ড আবুল কালাম আজাদ বাবুলকে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এই পদায়নের ফলে বনজ পণ্যবাহী […]

Continue Reading

প্রবাসে থেকেও মামলার আসামি কুমিল্লা তিতাসের দুই আওয়ামীলীগ নেতা

হালিম সৈকত, কুমিল্লা: বিদেশে অবস্থান করেও মামলার আসামি হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন— জগতপুর ইউনিয়নের জগতপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক ভূইয়ার ছেলে, লন্ডন প্রবাসী মোঃ আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন (মামলার ১৯ নম্বর আসামি) এবং উজিরাকান্দি গ্রামের যুবলীগ নেতা শফিকুল ইসলাম ভূইয়া, পিতা মরহুম আশরাফ উদ্দিন ভূইয়া (১৮ নম্বর আসামি)। জানা গেছে, […]

Continue Reading

কুমিল্লার তিতাসে সড়ক জনপথের জমি দখলের অভিযোগ

হালিম সৈকত, কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের উত্তর দিকে হোমনা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, সওজ বিভাগের স্পষ্ট নিষেধাজ্ঞা ও একাধিকবার বাধা দেওয়ার পরও ওই জমিতে দীর্ঘদিন ধরে বালু ভরাট করে দখল নেওয়ার চেষ্টা চালানো […]

Continue Reading

কুমিল্লায় এএসআইয়ের কাণ্ড: প্রতিবন্ধীকে অশালীন গালি ও মামলার ভয়

বিশেষ প্রতিবেদক: কুমিল্লা কোতোয়ালী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ফোনে মামলা দেওয়ার হুমকি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন এএসআই মঞ্জুরুল ইসলাম। এ ঘটনায় একটি কথিত অডিও রেকর্ডিং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভুক্তভোগীর পরিবারের দাবি, শারীরিকভাবে প্রতিবন্ধী ওই ব্যক্তিকে ফোনে ভয়ভীতি দেখানো হয় […]

Continue Reading

দুর্নীতির অভিযোগে আলোচিত শিক্ষা প্রকৌশলী আলেক হোসেন এখনো ধরাছোঁয়ার বাইরে

বিশেষ প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের ছত্রছায়ায় থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আলেক হোসেন (জুয়েল)-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাবেক ছাত্রলীগ ক্যাডার পরিচয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত দেড় দশকে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তবে এতসব অভিযোগের পরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান […]

Continue Reading

রাজউকের চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে কোটিপতি সোহরাব

এম শাহীন আলম: ঢাকা আশুলিয়ার শ্রীপুরে অবৈধ উপার্জনের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সোহরাব নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, রাজউকের চতুর্থ শ্রেণীর সামান্য কর্মচারী হয়েও তিনি দেশের বিভিন্ন স্থানে বাড়ি, গাড়ি, হাসপাতাল, প্লট ও বহুতল ভবনের মালিক বনে গেছেন। সামান্য চাকরি, অস্বাভাবিক সম্পদ  জানা গেছে, সোহরাব ঢাকা আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল হালিমের ছেলে। তিনি […]

Continue Reading

তিতাসে ইটভাটার ৯ বছরের সরকারি বিভিন্ন বকেয়া বিলসহ, বাৎসারিক ভাড়া নিয়ে প্রতারণার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে ইটভাটা ভাড়া নিয়ে সরকারি লাইসেন্স নবায়ন ফি, বিদুৎ বিল, ৯ বছরের পরিবেশগত নবায়ন ফিসহ মালিক পক্ষকে বাৎসরিক ভাড়া প্রদানে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে জোরপূর্বক ইটভাটা দখলে রেখে বেআইনীভাবে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে শফিউল হোসেন নামের এক ইটভাটার ব্যবসায়ীর বিরুদ্ধে।   ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের মেসার্স মুজিবুর […]

Continue Reading