সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ

নিউজ ডেস্ক।। সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল জনগণ ভোগ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহির মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

Continue Reading

গণহত্যায় উসকানিদাতা কবি ও সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন: নাহিদ ইসলাম  

নিউজ ডেস্ক।। কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব—যারা ফ্যাসিবাদে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উসকানি দিয়েছেন তাদের ‘অবশ্যই’ বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুড়ি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের […]

Continue Reading

এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা  

নিউজ ডেস্ক।। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) তিনি এ কথা বলেন। এদিন প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা […]

Continue Reading

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

নিউজ ডেস্ক।। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। এর আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা […]

Continue Reading

‘টুস’ করে ফেলে দেওয়া ও ‘চুবানোর’ হুমকি, শেখ হাসিনার নামে মামলা

নিউজ ডেস্ক।। পদ্মা সেতু থেকে ‘টুস’ করে ফেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও নদীতে চুবিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। বাদীর […]

Continue Reading

হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল: ড. ইউনূস

নিউজ ডেস্ক।। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, দুর্নীতির মাধ্যমে পাচার হওয়ার অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ, তা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি। রোববার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল তার সঙ্গে বৈঠকে বসলে প্রধান উপদেষ্টা এ […]

Continue Reading

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

নিউজ ডেস্ক।। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি […]

Continue Reading

উপদেষ্টা নাহিদের কোনো বোন নেই, হাইকমিশনে চাকরির খবরটিও গুজব

নিউজ ডেস্ক।। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর রটেছে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন’। এ বিষয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন ফাতিমা তাসনিম। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হাইকমিশনে চাকরির যে খবর রটেছে তা ভুয়া। নাহিদ আমার ভাই না। মূলত, আমি পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ […]

Continue Reading

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক।। রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ পরিদর্শক আবু তাহের মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর […]

Continue Reading

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেফতার

নিউজ ডেস্ক।। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। এসপি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান […]

Continue Reading