শিক্ষিকা রুনা হত্যায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করল ইবি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। কমিটিতে ইবির হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করা […]

Continue Reading

ত্যাগের মূল্যায়নে সংসদে যেতে চান নেত্রকোনার নারীনেত্রী এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী

বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, আইনি লড়াই এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে সংগ্রামী নারীনেত্রী এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী (পলমল) নেত্রকোনা জেলা থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একজন উপযুক্ত দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের […]

Continue Reading

সেন্টমার্টিনের বঙ্গবন্ধু সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

এম শাহীন আলম: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে এলজিইডির অধীনে চলমান বঙ্গবন্ধু সড়কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে এমন নানা অনিয়মের চিত্র সামনে এসেছে।   দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে গলাচিপা হয়ে ছেঁড়াদ্বীপ পর্যন্ত সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কটি ২০২২-২৩ অর্থবছরে সংস্কারের অনুমোদন পায়। ভৌগোলিক ও […]

Continue Reading

চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় মামলা, খালপাড় উজাড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে বিএনপি নেতা পরিচয় ব্যবহারকারী আব্দুল্লাহ আল বাকির বিরুদ্ধে কৃষিজমি ও খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি সদর দক্ষিণ উপজেলার বোয়ালজুড়ি খালপাড় এলাকায় তার নেতৃত্বাধীন সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।   স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ আল […]

Continue Reading

চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় পত্রিকার সম্পাদক গ্রেফতারে জাসানিপ্রফা তীব্র নিন্দা 

বিশেষ রিপোর্ট: চট্টগ্রামের এশিয়ান টিভির সাবেক ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে গ্রেফতারের ঘটনায় সাংবাদিকের পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। তাদের বক্তব্য অনুযায়ী, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। […]

Continue Reading

কাতার পালানোর সময় বিমানবন্দরেই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কাতারে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলী হোসেনকে (৩০) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তার আলী হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শাখার সভাপতি ছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর […]

Continue Reading

ডিএফওর প্রভাব খাটিয়ে সুয়াগাজি চেক স্টেশনে আবুল কালামের পদায়ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জি. এম. মোহাম্মদ কবিরের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় বন বিভাগের বিধি-বিধান ও বন আইনের তোয়াক্কা না করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও ইউনিয়ন পর্যায়ের পদধারী নেতা ফরেস্ট গার্ড আবুল কালাম আজাদ বাবুলকে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এই পদায়নের ফলে বনজ পণ্যবাহী […]

Continue Reading

আগামী সপ্তাহেই যমুনা ছাড়তে পারেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশে নতুন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা পদ বিলুপ্ত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ড. ইউনূসের বিদায়ের সময় এবং […]

Continue Reading

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, আটক ঘাতক ছেলে

অনলাইন ডেস্ক: পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে কামরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল […]

Continue Reading

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

অনলাইন ডেস্ক: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি-র সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজা […]

Continue Reading