আইফেল টাওয়ারের সেই প্রেম আর টিকল না

বিনোদন

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি ও ব্যবসায়ী সোহেল খাটুরিয়ার সম্পর্ক একসময় ছিল বলিউড ও দক্ষিণী বিনোদন অঙ্গনের আলোচিত বিষয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে শুরু হয়ে সম্পর্ক গড়ায় প্রেমে, এরপর জাঁকজমকপূর্ণ বিয়ে। কিন্তু চার বছর পর বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই পক্ষ থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত হসেছে। তারা কেউ চান ভাঙা সম্পর্ক টিকে থাক। বিচ্ছেদ হলেও হানসিকা কোনও রকম খোরপোষ দাবি করেননি।

অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, হানসিকাই প্রথমে বিবাহ বিচ্ছেদের কথা তার স্বামীকে জানান। আর সেখান থেকেই তারা আইনি ভাবেই এই বিয়েতে ইতি টানলেন।

হানসিকা এবং সোহেল খাটুরিয়ার আলাপ দীর্ঘদিনের। প্রেমিকাকে আইফেল টাওয়ারের নিচে বিয়ের প্রস্তাব দেন সোহেল। পরবর্তীতে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে হানসিকা লিখেছিলেন, ‘এখনের এবং চিরকালের।’ কিন্তু সেই চিরকালের গল্প মাত্র ৪ বছরের মাথাতেই শেষ হলো।

বলিউডের ‘আপ কা সুরুর’, ‘অরু কাল অরু কন্নড়ি’, ‘মাই নেম ইজ শ্রুতি’র সিনেমায় কাজ জনপ্রিয়তা পান হানসিকা। ২০২২ সালে বিবাহ বন্ধ আবদ্ধ হন হানসিকা। তাদের বিয়ের অনুষ্ঠানটি জিও হটস্টারের একটি রিয়্যালিটি শো হিসাবে রাখা হয়। নাম ‘হানসিকা’স লাভ শাদি ড্রামা’।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *