কুমিল্লার তিতাসে মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল ২ কোটি ৪৫ লাখ টাকা ও স্বর্ণালংকার

অন্যান্য

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা তিতাসের গাজীপুরে এক ভিক্ষুকের সিন্দুকের মধ্যে পাওয়া গেছে ২ কোটি ৪৫ লাখ টাকাসহ বেশকিছু স্বর্ণালংকার । স্হানীয়দের সূএ মতে জানা যায়, আমির হোসেন ওরফে বিশা পাগলা নামের ভিক্ষুক ঈদের আগে শুক্রবার মারা যান। নিঃসন্তান এই ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরের মালামাল কি কি আছে পরে দেখা হবে বলে স্থানীয় চেয়ারম্যান তালা দিয়ে রাখেন। মঙ্গলবার তিনি কি কি মালামাল আছে তা দেখতে গিয়ে দেখেন সিন্দুকে বিপুল পরিমান টাকা। তখন ঘটনাটির খবর চারদিকে ছড়িয়ে পড়ে । জানানো হয় পুলিশকে। পরে আবার ঘরটি তালা বদ্ধ করে রাখা হয়। বুধবার টাকা গননা করে দেখা যায় সেখানে দুই কোটি ৪৫ লাখ টাকা আছে।
ঐ টাকা ব্যাংকে রাখার জন্য নেওয়া হয়েছে।
ভিক্ষুকের ইচ্ছা অনুযায়ী একটি মসজিদ করা হতে পারে বলে জানা গেছে। সেই সাথে তার পালিত এক মেয়ের বিয়ে দেওয়াতে খরচ করা হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *