কুড়িগ্রামে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপরাধ

নয়ন দাস,কুড়িগ্রাম থেকে :
চলমান মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব বালাটারি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আঃ জলিল (৩৮) অপর ব্যাক্তি শিমুলবাড়ি ইউনিয়নের রৌশন শিমুলবাড়ি বোর্ডেরহাট এলাকার আ. খালেকের ছেলে মো. সাইফুল ইসলাম বাবু,(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি মাদক উদ্ধার কারি অভিযানিক টিম উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ছড়ার পার নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে।তাদের সাথে থাকা কাপর বহনকরা চারটি ব্যাগ তল্লাশি করলে ৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়।পরে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মোটরসাইকেল সহ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ,রাজীব কুমার রায় বলেন,গ্রেফতার ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *