চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় পত্রিকার সম্পাদক গ্রেফতারে জাসানিপ্রফা তীব্র নিন্দা 

বিশেষ রিপোর্ট: চট্টগ্রামের এশিয়ান টিভির সাবেক ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে গ্রেফতারের ঘটনায় সাংবাদিকের পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। তাদের বক্তব্য অনুযায়ী, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। […]

Continue Reading

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়-এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।   মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি পারস্পরিক শ্রদ্ধা […]

Continue Reading

বাসসের ঘটনা দুঃখজনক, সমাধান হবে বিধি মেনেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল বা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে।   সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর গতকাল অফিস থেকে বের হয়ে যেতে হয় […]

Continue Reading

মদিনার পর্যটন খাতে রেকর্ড আয় ৫২ বিলিয়ন রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ২০২৫ সালে পর্যটন খাতে বার্ষিক ব্যয় ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। একই সময়ে দর্শনার্থীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। দেশীয় পর্যটন মানচিত্রে ধর্মীয় গন্তব্য হিসেবে মদিনার ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবে এ শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আতিথেয়তা খাতেও ব্যাপক সম্প্রসারণ […]

Continue Reading

দ্রুতই স্বাভাবিক হচ্ছে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম

অনলাইন ডেস্ক: সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ভ্রমণ ভিসাসহ অন্যান্য […]

Continue Reading

জনগণের আস্থা অর্জনে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক: নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত […]

Continue Reading

কাতার পালানোর সময় বিমানবন্দরেই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কাতারে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলী হোসেনকে (৩০) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তার আলী হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শাখার সভাপতি ছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর […]

Continue Reading

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার […]

Continue Reading

প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা

অনলাইন ডেস্ক: নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। মন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রমটি অন্তত […]

Continue Reading

ডিএফওর প্রভাব খাটিয়ে সুয়াগাজি চেক স্টেশনে আবুল কালামের পদায়ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জি. এম. মোহাম্মদ কবিরের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় বন বিভাগের বিধি-বিধান ও বন আইনের তোয়াক্কা না করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও ইউনিয়ন পর্যায়ের পদধারী নেতা ফরেস্ট গার্ড আবুল কালাম আজাদ বাবুলকে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এই পদায়নের ফলে বনজ পণ্যবাহী […]

Continue Reading